বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল রাশিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন
ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল রাশিয়া

আন্তর্জাতিক  ডেস্ক: চলতি মাসে বিদ্যুতের জন্য কোনো অর্থ পরিশোধ না করায় শনিবার (১৪ মে) ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। বিদ্যুৎ সরবরাহ কোম্পানি আরএও নর্ডিকের বিবৃতির বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, গত ৬ মে থেকে বিদ্যুৎ বাবদ ফিনল্যান্ডের কোনো অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি। তবে আরএও নর্ডিক আশা করে, এ অবস্থার সমাধান হবে এবং আবারো ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে মস্কো।

এদিকে ফিনল্যান্ডের ট্রান্সমিশন সিস্টেম অপারেটর ফিংগ্রিড জানিয়েছে, রাশিয়া থেকে আমদানি করা বিদ্যুৎ দিয়ে ফিনল্যান্ডের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ মেটানো হয়।

ফিনগ্রিডের পাওয়ার সিস্টেম অপারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিমা পাইভিনেন বলেছেন, রাশিয়া থেকে বিদ্যুৎ আমদানির ঘাটতির পূরণ করা হবে সুইডেন থেকে। আরও বেশি বিদ্যুৎ আমদানি এবং ফিনল্যান্ডে আরও বেশি বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে।

গত বৃহস্পতিবার (১২ মে) ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনার কথা জানানো পর রাশিয়া ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’ নেওয়ার হুমকি দিয়ে আসছিল।

প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের এক হাজার ৩০০ কিলোমিটারের (৮১০ মাইল) সীমান্ত রয়েছে। পূর্বে অবস্থিত প্রতিবেশী রাশিয়ার সঙ্গে বিরোধিতা এড়াতে ফিনল্যান্ড এতদিন ন্যাটোর বাইরে থেকেছে। তবে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে ন্যাটোতে যোগদানের জন্য ফিনল্যান্ডে জনসমর্থন বেড়েছে।
বিবিসি জানিয়েছে, ন্যাটোতে যোগদানের পরিকল্পনা বিষয়ে রোববার (১৫ মে) ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

তবে আরএও নর্ডিকের সিদ্ধান্তটির সঙ্গে স্পষ্টভাবে ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদ গ্রহণের সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।

রাশিয়ার রাষ্ট্রমালিকানাধীন সংস্থাটি বলেছে, এ পরিস্থিতিটি ব্যতিক্রম এবং আমাদের ২০ বছরেরও বেশি সময়ের বাণিজ্য ইতিহাসে এমন ঘটনা প্রথমবার ঘটেছে।তবে অর্থ পরিশোধের সমস্যার পেছনে কী কারণ ছিল, এ বিষয়ে আরএও নর্ডিক বা ফিনল্যান্ডের গ্রিড অপারেটর ফিনগ্রিড কোনো ব্যাখ্যাই দেয়নি।

এর আগে গত এপ্রিলে ফিনল্যান্ড রাশিয়া থেকে বিদ্যুৎ আমদানি কমানোর পরিকল্পনার কথা ঘোষণা করে। বিশ্লেষকদের মতে, রাশিয়া থেকে বিদ্যুৎ আমদানি কমিয়ে দিলে ফিনল্যান্ডের বিদ্যুতের দাম ৩০ শতাংশ বেড়ে যাবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102