বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সরকার পতনের আন্দোলন ঢাকা থেকেই শুরু হবে বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন
জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ।

স্টাফ  রিপোর্টার: দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা জেলা বিএনপি। এ সময় নেতারা বলেন, সরকার পতনের আন্দোলন ঢাকা থেকেই শুরু হবে। আর বেশিদিন আওয়ামী লীগের আয়ু নেই বলেও বক্তব্য দেন বিএনপি নেতারা।

শনিবার (১৪ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশে ছিল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ। নেতারা বলেন, দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। আওয়ামী লীগের নেতারা পালিয়ে পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে বিএনপি নেতারা দাবি করেন, জনগণই এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সরকার নিজেই সিন্ডিকেট বলে মন্তব্য করেন তারা। জুলুমবাজ সরকারের হাত থেকে রক্ষা পেতে সবাইকে আন্দোলনের জন্য প্রস্তত হওয়ার ডাক দেয়া হয় সমাবেশ থেকে।

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীন সরকারের উদ্দেশে বলেন, তারা নিজেরা বক্তব্য দিচ্ছেন যে, এই সরকার পতনের নাকি ষড়যন্ত্র আরম্ভ হয়েছে। কিন্তু এটা ষড়যন্ত্র না, বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। কাজেই, বাংলাদেশের মানুষ যে আন্দোলন করছে সেটা আপনাদের পতনের আন্দোলন।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102