রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

ডিপিএল শুরুর আগেই ৯ জন করোনা পজিটিভ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৬০ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক:ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হচ্ছে আগামী ৩১ মে। ক্রিকেট লিগ শুরুর আগে বিভিন্ন ক্লাবের খেলোয়াড়সহ ২৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সাত ক্রিকেটারসহ নয় জনের করোনা শনাক্ত হয়েছে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, যথাসময়ে তারা ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে চান। করোনায় আক্রান্তদের আবারও পরীক্ষা করা হবে।বুধবার থেকে ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু হয়। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা চলছে। এক দিনের বিরতিতে শুক্রবার ২৮ মে দ্বিতীয় টেস্ট হবে ক্রিকেটারদের।১২ ক্লাবের অংশগ্রহণে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে হবে ঢাকা প্রিমিয়ার লিগ। ক্লাবগুলো প্রস্তুতি নেওয়া শুরু করে ঈদের পর পরই। ঢাকার বিভিন্ন মাঠে অনুশীলন করছেন ক্রিকেটাররা। অনেক ক্রিকেটার আবার নিজ থেকেও প্রস্তুত হচ্ছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102