শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন
রাজধানীতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

স্টাফ  রিপোর্টার: ঘূর্ণিঝড় অশনি চলে গেলেও এর প্রভাবে আজও দেশের বেশ কিছু স্থানে বৃষ্টি হয়েছে। রাজধানীতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, সকালে রংপুর, বগুড়া, পাবনা, রাজশাহীতে কালবৈশাখী হয়েছে। এর পাশাপাশি টাঙ্গাইল, কুমিল্লাতেও ঝড়ের সম্ভাবনা রয়েছে।

ঢাকা ও এর আশপাশের আগামী ছয় ঘণ্টার পূর্বাভাস থেকে জানা যায়, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকবে। একইসাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ছিলো সৈয়দপুরে, ৯৮ মিলিমিটার। রাজধানীতে ১৪ মিলিমিটার, এর পাশাপাশি টেকনাফে ৪৬ ও তেঁতুলিয়ায় ৪৭ মিলিমিটার বৃষ্টি হয়।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102