বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আখলাকুরের এভারেস্ট জয়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আখলাকুর রহমান ওরফে আকি রহমান। তিনি প্রথম ব্রিটিশ মুসলিম হিসেবে এভারেস্ট জয় করলেন।

পরিবার সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসে ৪১ বছর বয়সী আকি এভারেস্ট জয়ের যাত্রা শুরু করেন। শুক্রবার সকালে তিনি এভারেস্টের চূড়ায় আরোহণ করতে সক্ষম হন।

এর আগে আখলাকুর রহমান আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ কিলিমাঞ্জারো পর্বত জয় করেন। পর্বতটির উচ্চতা ছিলো ৫,৮৯৫ মিটার। এই পর্বত জয়ের সাতদিন ইউরোপের মন্ট ব্ল্যাঙ্ক পর্বত চূড়ায় ওঠেন তিনি। অবিস্মরণীয়ভাবে করোনাকালের তিন মাসে তিনটি পর্বত জয়ী হন আকি রহমান।

প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মৃত হাজি ইছকন্দর আলীর ছেলে আখলাকুর রহমান। প্রায় ৩৬ বছরে পূর্বে পরিবারের লোকজনের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান তিনি।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আখলাকুর রহমান ওরফে আকি রহমান।

লন্ডনের ওল্ডহাম শহরে তিনি বেড়ে ওঠেন। সেখানে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। তবে নাড়ির টানে প্রায়ই প্রতিবছর জন্মভিটায় ছুটে আসেন।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102