মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

৫ জন করে প্রতিনিধি হজে পাঠানোর সুযোগ চান সাংসদরা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার সময় এ দাবি ও সুপারিশ করা হয়।

স্টাফ  রিপোর্টার: হজে সংসদ সদস্যদের কোটা পুনর্বহালের দাবি জানিয়েছেন সংসদীয় কমিটির সদস্যরা। তারা প্রত্যেকে যেন পাঁচ জন করে প্রতিনিধি পাঠাতে পারেন সেই সুযোগ আবারো চালু করতে বলেছেন। একইসঙ্গে আলেম নামধারী মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে আসন্ন হজ কার্যক্রমে সম্পৃক্ত না করারও দাবি জানিয়েছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার সময় এ দাবি ও সুপারিশ করা হয়। 

জানা গেছে, সংসদীয় কমিটির বৈঠকে হজে প্রতিনিধি পাঠানোর বিষয়টি উত্থাপন করেন কমিটি সদস্য মনোরঞ্জন শীল গোপাল। তিনি বলেন, হজ কার্যক্রম করোনা মহামারির কারণে বিঘ্নিত হয়েছে। বিশ্বের সব কিছু স্থবির ছিল। তবে করোনামুক্ত পরিবেশে দেশে স্বাভাবিকতা ফিরে আসায় হজ পালনে আগের মতো স্থায়ী কমিটির প্রত্যেক সদস্যের জন্য ৫ জন করে হজযাত্রী প্রতিনিধি দিতে পারার বিষয়টি বহাল রাখা যেতে পারে। তার এই বক্তব্য সমর্থন করে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, আগের মতো প্রত্যেক সংসদ সদস্যের জন্য ৫ জন করে হজযাত্রী প্রতিনিধিকে হজ কার্যক্রমে অন্তর্ভুক্তির জন্য ব্যবস্থা নেওয়া দরকার।

বৈঠকে আসন্ন হজ ২০২২ এর সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। এ সময় জানানো হয়, গত ২৪ এপ্রিল বাংলাদেশ সরকার ও রাজকীয় সৌদি সরকারের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর সংখ্যা ৪ হাজার জন, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর সংখ্যা ৫৩ হাজার ৫৮৫ জনসহ মোট ৫৭ হাজার ৫৮৫ জন।

কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান, শওকত হাচানুর রহমান (রিপন), মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম এবং বেগম রত্না আহমেদ অংশ নেন। 

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102