শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ফরিদপুরবাসী আর রক্তপাত দেখতে চায় না:ওবায়দুল কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, ফরিদপুরে বিগত কয়েক বছরে দলের সাংগঠনিক অবস্থা, রাজনৈতিক অবস্থা ভালো নেই। খুবই খারাপ। এ ফরিদপুরে অনেক রক্তপাত হয়েছে। ফরিদপুরবাসী আর রক্তপাত দেখতে চায় না।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি উদ্বোধক হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু উদ্বোধন হলে ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের অর্থনীতির দ্বার উন্মোচিত হবে। এ অঞ্চলের জীবনযাত্রার মান উন্নত হবে।

তিনি বলেন, ফরিদপুরে আওয়ামী লীগ করে অনেকে কোটি কোটি টাকা পাচার করেছে। এদের প্রতিহত করতে হবে। এর যেন আর পুনরাবৃত্তি না ঘটে। যারা সন্ত্রাসী, চিহ্নিত চাঁদাবাজ তাদের কোনোভাবেই আওয়ামী লীগের নেতৃত্বে আনা যাবে না। এছাড়া যারা আওয়ামী লীগের বিরোধিতা করে, তাদেরও আওয়ামী লীগের কমিটিতে স্থান দেয়া যাবে না।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। আরও উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু এমপি, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102