বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ লিওনেল মেসি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: বিগত এক বছরে বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ হয়েছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেটদের নিয়ে ফোর্বসের করা তালিকায় শীর্ষস্থান রয়েছেন এই আর্জেন্টাইন তারকা। গত এক বছরে পিএসজির এই সুপারস্টারের আয় ১৩৩ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৫৬ কোটি টাকা)।

মেসির পরেই ফোবর্সের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের এনবিএ সুপারস্টার লেকার্স ফরোয়ার্ড লেব্রন জেমস। গত এক বছরে তার আয় ১২১.২ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৫৩ কোটি টাকা)। বিশ্বের দশম ক্রীড়াবিদ এবং প্রথম এনবিএ খেলোয়াড় হিসেবে বাৎসরিক আয়ের অংকে ১০০ মিলিয়ন ডলার অতিক্রম করেছেন লেব্রন জেমস৷

তালিকার শীর্ষস্থানে থাকা আর্জেন্টাইন কিংবদন্তি মেসি বার্সেলোনার সাথে তার শেষ মৌসুম থেকে প্রায় ২২ মিলিয়ন ডলার বেতন হারালেও নতুন ক্লাব পিএসজিতে এসে আয় করেছেন ৭৫ মিলিয়ন ডলার। এর সঙ্গে এলএম টেনের এন্ডোর্সমেন্ট আয়ও বৃদ্ধি পেয়েছে বেশ ভালো আকারে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ফুটবল মাঠে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। গত এক বছরে পর্তুগিজ এই তারকার আয় ১১৫ মিলিয়ন ডলার (প্রায় ৯৯৯ কোটি ৪০ লাখ টাকা)।

তালিকার চতুর্থ স্থানেও রয়েছেন আরেক ফুটবল সেনসেশন নেইমার। মেসির পিএসজি সতীর্থ ব্রাজিলিয়ান এই সুপারস্টার এক বছরে আয় করেছেন ৯৫ মিলিয়ন ডলার (প্রায় ৮২৬ কোটি টাকা)।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102