মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

মৃত্যু নেই বেড়েছে আক্রান্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: গত একদিনে সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ২২ দিন মৃত্যুশূন্য দিন দেখলো দেশ। করোনার প্রাদুর্ভাব শুরুর পর বাংলাদেশে এটাই মৃত্যুশূন্য থাকার সর্বোচ্চ রেকর্ড। গত ২০ এপ্রিলের পর থেকে করোনায় কারও মৃত্যুর খবর আসেনি স্বাস্থ্য অধিদপ্তর থেকে।

এছাড়া গত একদিনে ৫১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৯৩৯ জনে। এর আগের দিন বুধবার করোনা শনাক্ত হয়েছিল ৩৩ জনের দেহে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত একদিনে ৫ হাজার ৬৯৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৭৩৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দশমিক ৮৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৬০৩ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102