বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

ব্রিটিশ রাণী’র প্রতি‌নি‌ধি স্পিকার আহবাব হো‌সেনকে সম্মাননা স্মারক প্রদান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

‌সি‌লেট প্রতি‌নি‌ধিঃ বৃহত্তর সি‌লে‌টের কৃ‌তি সন্তান, ‌বি‌শিষ্ট সমাজ সেবক, যুক্তরাজ‌্য লন্ডন টাওয়ার হেম‌লেস্ এর সম্মা‌নিত স্পিকার (রাণীর প্রতি‌নি‌ধি) আহবাব হো‌সেনকে স্বদেশ আগমন উপলক্ষে ৯ মে (সোমবার) সিলেট নগরীর এক অভিজাত হোটেলে সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ তথা যুক্তরাজ‌্য থেকে আগত কাউ‌ন্সিলর উনমেশ দেশাই, সি‌লেট জজ কো‌র্টের সম্মা‌নিত পাব‌লিক প্রসি‌কিউটর পি‌পি ও সি‌লেট আওয়ামীলী‌গের সহ সভাপ‌তি এড‌ভো‌কেট মোহাম্মদ নিজাম উ‌দ্দিন, বি‌শিষ্ট ব‌্যবসায়ী শেখ অ‌লিউর রহমান, বি‌শিষ্ট ব‌্যবসায়ী আ‌শিক রহমান, নুরজ্জাহান হোটেলের এমডি, বি‌শিষ্ট ব‌্যবসায়ী ও চিকিৎসক ডাঃ না‌সিম আহমদ, বি‌শিষ্ট ক‌মিউ‌নি‌টি ব‌্যক্তি মোহাম্মদ আলী সহ বি‌শি‌ষ্টি ব‌্যবসায়ী ও ক‌মিউ‌নি‌টি ‌লিডারবৃন্দ।


এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়া, ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া উপ‌স্থিত ছি‌লেন।

স্পিকার আহবাব হোসেন বলেন, মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন বিভিন্ন মুখী মানবিক ও সামাজিক কার্যক্রম গুলো দেখে এবং জেনে আমি খুবই মুগ্ধ। আমি আপনাদের সন্তান আমাকে আপনারা মনে রেখে আপনাদের ফাউন্ডেশনের উপদেষ্টা করেছেন আমি আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আমি আপনাদের মানবিক কাজে আপনাদের সাথে আছি থাকবো। যে কোন প্রযোজনে আমি আপনাদের পাশে থাকব। পরে এক নৈশভোজের মাধ্যমে আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102