বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

সাংবাদিক নেতা সোহেল হায়দারের বাবা আর নেই: বিভিন্ন মহলের শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন
সংগৃহিত

স্টাফ  রিপোর্টার: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও দেশ রূপান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার পাভেল হায়দার চৌধুরীর বাবা এহতেশাম হায়দার চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নস্থ দৌলতপুর গ্রামের বাড়িতে আজ সকাল ১০টায় বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি ইন্তেকাল করেন।

মঙ্গলবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ডিইউজে’র সভাপতি, দৈনিক যায়যায় দিন পত্রিকার বার্তা সম্পাদক সোহেল হায়দার চৌধুরী ও পাভেল হায়দার চৌধুরীর বাবা এহতেশাম হায়দার চৌধুরীর মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এ ছাড়া বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ, ডিইউজে’র সাধারণ সম্পাদক আকতার হোসেন, ডিআরইউ’র সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফেরামের সভাপতি শাহীন-উল-ইসলাম চৌধুরী ও মহাসচিব আইয়ুব ভূঁইয়া, কুমিল্লা সাংবাদিক ফেরাম, ঢাকা (সিজেএফডি) এর সভাপতি মো. শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এবং ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি তানভীর আলাদীন ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভূঁঞা এবং ইউকেবিডিটিভির ডাইরেক্টর ও ইউকেবিডিটিভি ডটকমের বার্তা সম্পাদক মো: শাহজাহান মিয়া পৃথক শোকবার্তায় এহতেশাম হায়দার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102