সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ১০দিন ব্যাপী বৈশাখী মেলা শুরু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২৮৫ এই পর্যন্ত দেখেছেন

বিজয় রায়, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১০ দিন ব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ মে) বাংলা ১৪২৯ বঙ্গাব্দ  রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে বৈশাখী মেলার সভাপতি সাবেক অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে ও ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক প্রশান্ত বসাক এর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, ইউএনও প্রতিনিধি সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিত সাহা,আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র  আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান সেফালী বেগম, ওসি এস এম জাহিদ ইকবাল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব,সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, মহিলা কলেজ অধ্যক্ষ মহাদেব বসাক, সাংবাদিক আনোয়ারুল ইসলাম,কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান  শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, ঠিকাদার কল্যান সমিতির সভাপতি আবু তাহের, প্রেসক্লাব আহ্বায়ক কুসমত আলী, প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার, সাংবাদিক বিজয় রায় প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102