শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

পুঁজিবাজারে পতন হলেও বেড়েছে লেনদেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২৬৫ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক  ডেস্ক:  ঈদুল ফিতর পরবর্তী দ্বিতীয় ও তৃতীয় কার্যদিবসে উত্থান হলেও চতুর্থ কার্যদিব মঙ্গলবার পতন হয়েছে পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক কমেছে। সূচকের সাথে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমলেও টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৪৬ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬৫ দশমিক ৬১ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ২৫৮ টাকার। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২০৮ কোটি ৩১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২০৫টির এবং ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ( সিএসই) তে আজ ৪৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102