বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

আলহাজ্ব বশির আহমদের মাতার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

সংবাদদাতাঃ যুক্তরাজ্য বিএনপি’র অন্যতম উপদেষ্টা, দারুল হাদিস লতিফিয়া লন্ডনের ট্রাস্টি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক, সফল ব্যবসায়ী ও শামসুল উলমা আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ:)’র, স্নেহভাজন আলহাজ্ব বশির আহমদ এর মাতার রূহের মাগফেরাত কামনায় রবিবার সিলেট নগরীর জালালাবাদ এলাকায় খতমে কুরআন খতমে খাঁজেগান মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

খতমে কুরআন খতমে খাঁজেগান মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের তাপাদার, মাওলানা আজিজুল হক, মাওলানা সিরাজুল ইসলাম, হাফিজ আব্দুর রহমান, আশিকুর রহমান আশিক, হাফিজ সাদেক আহমেদ, আব্দুল কাদির, মোঃ লাহিন আহমদ সহ বিপুল সংখ্যক মুসল্লিগণ।
দোয়া মাহফিলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, সুনামগঞ্জের আমরিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সন্তান দানবীর আলহাজ্ব বশির আহমদ প্রতিনিয়ত মানব সেবা করে যাচ্ছেন। মানব সেবা ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে তার অবদান আছে। তিনি লন্ডন ও বাংলাদেশে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, রাস্তা-ঘাট, কালবার্ট, ব্রিজ ও গরিব মানুষকে সাহায্য সবসময় করে যাচ্ছেন।

তার অবদান শুধু সুনামগঞ্জে সীমাবদ্ধ নয় সারা বাংলাদেশে ছড়িয়ে পরেছে। দানবীর আলহাজ্ব বশির আহমদ সিলেটের একজন সফল ব্যবসায়ী, দেশের সীমানা ছাড়িয়ে যুক্তরাজ্যেও তার ব্যবসা বিস্তৃত। আমরা তার মাতার রূহের মাগফেরাত কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন উনার মাতাকে জান্নাতুল ফিরদাউস দান করেন।

খতমে কুরআন খতমে খাঁজেগান ও মিলাদ মাহফিল শেষে দানবীর আলহাজ্ব বশির আহমদ এর মাতার রূহের মাগফিরাত ও দানবীর আলহাজ্ব বশির আহমদ এর নেক হায়াত কামনা, দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102