মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির কর্মসূচী ঘোষণা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে দলের নেতাকর্মীরা।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালনে দলের সম্পাদক, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগরের নেতারা, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথসভা করবে বিএনপি।

এসময় কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে দুদিনের কর্মসূচী ঘোষণা করা হয়েছে। আগামী ১২ মে ঢাকা মহানগর ও ১৪ মে জেলা উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102