মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

একনেকে ৫ হাজার ৮২৫ কোটি ৭৪ লাখ টাকা ব্যয় ১১ প্রকল্প অনুমোদন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য মোট ব্যয় হবে ৫ হাজার ৮২৫ কোটি ৭৪ লাখ টাকা।

মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়। এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৬৯৪ কোটি ৩৮ লাখ টাকা, ঋণ থেকে ৬৪১ কোটি ৯০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১ হাজার ২২০ কোটি ৪৬ লাখ টাকা ব্যয় করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

অন্যদিকে শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত জানান।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102