বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত

বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর কর্মস্থলে টিটিই শফিকুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ মে, ২০২২
  • ২৭২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর কর্মস্থলে ফিরেছেন পাকশী রেল বিভাগের টিটিই শফিকুল ইসলাম। সোমবার সকাল থেকে অফিসে অবস্থান করছেন তিনি।

শফিকুল ইসলাম জানান, ঊর্ধ্বতন এসআরআইটি (সিনিয়র ইন্সপেক্টর অব ট্রেইন) বরকতুল্লাহ আলামিনের কাছ থেকে ডিআরএম অফিস থেকে দেওয়া কন্ট্রোল অর্ডারের (নং ২৮৬, তাং ৮ মে-২০২২) কথা জেনেছেন। এরপর সকালে অফিসে এসেছেন। পত্রটি অফিসে পৌঁছানোর পর অনানুষ্ঠানকিভাবে ডিউটি শুরু করবেন।

এর আগে রেলমন্ত্রীর স্ত্রীর তিন আত্মীয়কে জরিমানা করে সাময়িক বরখাস্ত হওয়া টিটিই শফিকুল ইসলামকে রোববার দায়িত্বে পুনর্বহাল করা হয়। পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তা (ডিআরএম) শাহীদুল ইসলাম আদেশ দেন। একই সঙ্গে তদন্ত কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। এক্ষেত্রে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় তিন কার্যদিবসের জায়গায় পাঁচ কার্যদিবস করা হয়েছে।

রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী আকতার মনির নির্দেশে শফিককে বরখাস্ত করা হয়। শাম্মীর মামাতো বোন ইয়াসমিন আক্তার নিপা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। রেলমন্ত্রীও স্বীকার করেছেন, তার স্ত্রী টিটিই শফিকুলের বিরুদ্ধে টেলিফোন করে অভিযোগ দিয়েছিলেন।

এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে রোববার মন্ত্রী সাংবাদিকদের বলেন, তার বিয়ের ৯ মাস হয়েছে, স্ত্রীর তাকে বুঝতে সময় লাগবে। 

দায়িত্ব ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় শফিকুল ইসলাম বলেছিলেন, ‘আমি যেহেতু রেলওয়ের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, যেহেতু আমাকে আবার কাজে যোগদানের সুযোগ দিয়েছে। এতে আমি অবশ্যই খুশি।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102