বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র আরো ১৫ কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে ইউক্রেনে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আরও ১৫০ মিলিয়ন বা ১৫ কোটি মার্কিন ডলারের অস্ত্র সহায়তা প্যাকেজ পাঠানোর। স্থানীয় সময় শুক্রবার (৬ মে) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন এই সহায়তা প্যাকেজটিতে স্বাক্ষর করেন।

যুক্তরাষ্ট্র রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে সহায়তা করতে সক্রিয় ভূমিকা রাখছে। নতুন এই সহায়তা প্যাকেজের অধীনে পূর্ব ইউরোপের এই দেশটিকে আরও বেশি কামানের গোলাবারুদ, রাডার ও অন্যান্য সরঞ্জাম পাঠাবে বাইডেন প্রশাসন।

প্রেসিডেন্ট জো বাইডেন পরে এক বিবৃততে বলেন, ‘চলমান রুশ আগ্রাসনের বিরুদ্ধে দেশকে রক্ষায় লড়াই করছেন সাহসী ইউক্রেনীয়রা। আর তাই ইউক্রেনের সাহসী এই জনগণের জন্য শক্তিশালী সমর্থন অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।’

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনে ৩৪০ কোটি মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পাঠানো এই অস্ত্রের মধ্যে হাউইৎজার, অ্যান্টি-এয়ারক্রাফ্ট স্টিংগার সিস্টেম, অ্যান্টি-ট্যাংক জ্যাভলিন মিসাইল, গোলাবারুদ এবং সম্প্রতি প্রকাশিত ‘ঘোস্ট’ বা ভৌতিক ড্রোনও রয়েছে।

বিবিসি বলছে, ইউক্রেনে পাঠাতে যাওয়া ১৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই অস্ত্র সহায়তার মধ্যে ১৫৫ মিমির ২৫ হাজার আর্টিলারি রাউন্ড, কাউন্টার-আর্টিলারি রাডার, জ্যামিং সরঞ্জাম, ফিল্ড সরঞ্জাম এবং খুচরা যন্ত্রাংশ রয়েছে।

গত এপ্রিলের শেষের দিকে মার্কিন কংগ্রেসের কাছে আরও ৩ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার চেয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিপুল পরিমাণ এই অর্থ দিয়ে ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক এবং মানবিক সহায়তা দেওয়ার ইচ্ছার কথাও সেসময় জানিয়েছিলেন তিনি।

বাইডেনের সেই প্রস্তাবে ২ হাজার কোটি ডলারের সামরিক সহায়তা, ৮৫০ কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক সহায়তা এবং ৩০০ কোটি ডলারের মানবিক সহায়তা অন্তর্ভুক্ত ছিল।messenger sharing buttonemail sharing buttonsharethis sharing button

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102