মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইংল্যান্ডে বরিস জনসনের দলের জনপ্রিয়তায় ব্যাপক ধস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ২৬৮ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য  অফিস: ইংল্যান্ডে সদ্য সমাপ্ত হওয়া স্থানীয় কাউন্সিল নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি আশানুরূপ ফল পায়নি। দলের জনপ্রিয়তা কমার পেছনে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বরিস জনসনকে দায়ী করছেন।

ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডের স্থানীয় কাউন্সিল নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়ে জয়ী হয়েছে বিরোধী লেবার পার্টি। লন্ডনের কনজারভেটিভ ঘাঁটির বেশ কিছু আসন বরিস জনসনের দলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তারা। সব মিলিয়ে পুরো ব্রিটেনেই বরিসের দল আশানুরূপ ফল করতে পারেনি।

বেশ কয়েক মাস ধরে জনসনের কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা নামছে। এর প্রধান কারণ, প্রধানমন্ত্রীর ‘পার্টিগেট’ কেলেঙ্কারি। কোভিড বিধি ভেঙে খাস প্রধানমন্ত্রীর বাসভবনে একাধিক মদের আসর বসিয়ে কড়া সমালোচনার মুখে পড়েছিলেন কনজারভেটিভ দলের নেতা জনসন। তা ছাড়া, গত কয়েক মাসের মূল্যবৃদ্ধিও সাধারণ মানুষকে শাসক দলের প্রতি আরও বিরূপ মনোভাবাপন্ন করে তুলেছে। বিরোধী দলগুলোর আশা ছিল, এ সুযোগে স্থানীয় কাউন্সিল নির্বাচনে ভাল ফল করবে তারা।

পার্টিগেট ক্যালেঙ্কারির জেরে বরিস জনসনের পদত্যাগের দাবি তুলেছিলেন বিরোধীরা। তার দল কনজারভেটিভ পার্টিরও অনেক নেতা সে দাবিতে সুর মিলিয়েছিলেন। বিশ্লেষকরা মনে করেন, পার্লামেন্টে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদ টিকিয়ে রাখলেও এরই প্রভাব পড়েছে স্থানীয় নির্বাচনের দলের জনপ্রিয়তায়।

বরিস জনসন দলের বড় হারের কথা স্বীকার করেছেন। বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই ভোটে ৫০০ আসন হারিয়েছে রক্ষণশীলরা। সেইসঙ্গে ১১টি কাউন্সিল তাদের হাতছাড়া হয়েছে। লন্ডনে তাদের গুরুত্বপূর্ণ একটি আসন লেবারদের হাতে চলে গেছে।

রক্ষণশীলরা স্কটল্যান্ডেও ব্যাপকভাবে হেরে গেছে। সেখানে অধিকাংশ আসন জিতেছে আঞ্চলিক দল এসএনপি। তবে ওয়েলসে লেবার পার্টির কাছেই তাদের হার হয়েছে। উত্তর আয়াল্যান্ড বিধানসভার অধিকাংশ আসন জিতে নিয়েছে সিন ফেইনের দল।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102