শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

রানীশংকৈল কেন্দ্রীয় হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী পালিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ২৯৫ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উদযাপন পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় হাইস্কুলের ১৯৭১-২০২১ইং প্রতিষ্ঠার ৫০বছর পৃর্তিতে সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে।বৃহস্পতিবার (৫ই মে) সকালে পৌর শহরে রেলি এবং কেন্দ্রীয় হাইস্কুলের পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র আলহাজ্ব  মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয়ের মাঠে সম্মাননা প্রদান, আলোচনা সভা,স্মৃতিচারন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷

সুবর্ণজয়ন্তী পরিষদের যুগ্ন আহবায়ক তারেক আজিজ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান,গেষ্ঠ অব অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক,বিশেষ অতিথীর বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক তাজউদ্দিন আহাম্মদ,ভাইস-চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম,আ”লীগ যুগ্ন সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানসাহ ইকবাল,পৌর আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম,সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক এছাড়াও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন ও সম্পাদক মোসারফ হোসেন,জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এজেড সুলতান, বিএনপির সম্পাদক আতাউর রহমান ও শাহাদত হোসেন,কাউন্সিলর ইসাহাক আলী,সুবর্ণজয়ন্তী কমিটির আহ্বায়ক স্কুলের প্রাক্তন ছাত্র শিক্ষা অফিসার নাজিম উদ্দিন,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্মন,সাংবাদিক কুশমত আলী, বিজয় রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক মুঈনুদ্দীন,বিদ্যালয় প্রতিষ্ঠাতা আলহাজ্ব ফজলুর রহমান ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন সহকারী শিক্ষক শাহিনুর রেজা সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র/শিক্ষক শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102