

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউ কে বিডি টিভি পরিবারের পক্ষে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউ কে বিডি টিভিরচেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও ম্যানেজিং ডাইরেক্টর ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন॥

শুভেচ্ছা বার্তায় ইউ কে বিডি টিভি ও ইউ কে বিডি ডটকমের সকল প্রিয় দর্শক/ পাঠক, সাংবাদিক,লেখক, কলা কুশলী, পরিচালকবৃন্দ, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, শুভানুধ্যায়ী—সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।
সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন; সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন। ঈদ যে আনন্দের বার্তা বয়েএনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। এই হোক পবিত্র ঈদের মর্মকথা। সকলের মঙ্গল কামনায়