বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

পবিত্র লাইলাতুল কদরে বিশেষ মোনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলিমের মঙ্গল কামনা করে বৃষ্টলে পালিত হয়েছে লাইলাতুল কদর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

বৃষ্টল সংবাদদাতাঃ২৬ রমজান বুধবার  রাতে সমগ্র ইউ কের ন্যায় বৃষ্টলের মসজিদগুলোতে অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভির্যের মাধ্যমে পালিত হয়েছে লাইলাতুল কদর। 

বৃষ্টল সেন্ট্রাল মসজিদ কমিটির সভাপতি আব্দুর রাজিক এর সভাপতিত্বে লাইলাতুল কদর এর গুরুত্ব ও তাৎপর্য্য তুলে ধরে বিশেষ আলোচনা করেন বৃষ্টল সেন্ট্রাল মসজিদের খতিব হাফিজ মৌলানা মুফতি ইকরাম উদ্দীন।শাহজালাল মসজিদের খতিবমৌলানা আজিজুর রহমান ও বায়তুল আমান জামে মসজিদের খতিব মৌলানা মনসুর আহমদ চৌধুরী।

বয়ানে তারা বলেন, পবিত্র লাইলাতুল কদর মানবজাতির জন্য অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনী। এ রাত হাজার মাসের চেয়েওউত্তম। পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন লাইলাতুল কদরের রাতে নাযিল হয়েছে।

মহান আল্লাহতা’য়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদতউত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আমরা মহানআল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তাঁর অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফিরাত।

আলোচনা ও দোয়া মাহফিলে অন্যাান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃষ্টল বাংলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন,আজিজুর রহমান, দিলদার মিয়া, মখলিছ আলী, আবু আক্কাছ আনসারি মোস্তাক, শিহাব উদ্দীন, আবিদুর রহমান, ছমরুল হক, চমক আলী, আঙ্গুর আলম, মোবারক মিয়া, আব্দুল গফ্ফার, আব্দুল কাইয়ুম, জালাল মিয়া, শামসুল হক, প্রতাব আলী মুখ।

আলোচনা শেষে খতমে কোরআন উপলক্ষে মোনাজাতে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুমিন মুসলমানদের কল্যাণ কামনা করাহয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102