শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

কাপ্তাইয়ে নির্মাণাধীন সেতুর গার্ডার ধ্বসে নিহত ১,আহত ১৫

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৭৮ এই পর্যন্ত দেখেছেন

তৌসিফ মান্নান, রাঙ্গামাটিঃ রাঙ্গামাটি-কাপ্তাই সড়কে একটি নির্মাণাধীন সেতুর গার্ডার ধ্বসে পড়ে ১ জন শ্রমিক নিহত এবং ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন রাঙামাটি সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ত্রিতন চাকমা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মোঃ রফিক (৪৫),তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশায়।

রাঙামাটি শহর থেকে আসামবস্তি হয়ে কাপ্তাই ১৯ কিলোমিটার সড়কের একাধিক স্থান ঝুঁকিপূর্ণ বিবেচনায় সড়কে সেতু নির্মাণ করছিলো স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের হয়ে এই কাজগুলো করছিলেন জসিমউদ্দিন নামের একজন ঠিকাদার। এই সড়কের মগবান ইউনিয়নের বরাদম এলাকার দেপ্যছড়িতে নির্মিতব্য সেতুটিতে এই দূর্ঘটনায় ঘঠে। ১২০ মিটার দৈর্ঘ্যের সেতুটির ৩৬ মিটার ধ্বসে পড়েছে বলে নিশ্চিত করেছেন নির্মাণকারি প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এটি এই সড়কের সবচে বড় সেতু,যার নির্মাণ ব্যয় প্রায় চার কোটি পঁচাত্তর লক্ষ টাকা।

রাঙামাটি সদর উপজেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী প্রণব রায় চৌধুরী জানিয়েছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান যেস্থানে ঢালাই করিছলো সেটার উপরই মিক্সার মেশিন রেখে কাজ করছিলো,ফলে অতিরিক্ত ভাইব্রেশনে স্প্যানের জয়েন্টে হয়ত সমস্যা হয়েছে,ফলে কাজ শুরু করার ১৫/২০ মিনিটের মধ্যেই মিক্সার মেশিনসহ গার্ডারের মধ্যবর্তী ঢালাইয়ের জন্য প্রস্তুতকৃত ৩৬ মিটার অংশ ধসে পড়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। আমাদের তদারকির কাজে নিয়োজিত লোকজন ছিলো,তবে তারা কেউ আহত হননি। এই আকস্মিক ঘটনায় আমরাও হতবিহ্বল। আমরা দ্রুতই এই কাজ শেষ করব।’

রাঙামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ত্রিতন চাকমা জানিয়েছেন, সেতু ধসে পড়ে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসা হয়,এদের মধ্যে ১ জন মারা গেছেন এবং প্রায় পনের জন আহত। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ নাজুক।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম জানিয়েছেন, এই ঘটনায় অবহেলাজতি কারণে মামলা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহমদ শফি বলেন, এই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করাcv হয়েছে। প্রাথমিকভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।

এই বিষয়ে কথা বলার জন্য ঠিকাদার জসিমউদ্দিন এর সাথে যোগাযোগ করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, নানাভাবে যোগাযোগ করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি। জেলা যুবলীগের এই নেতা এসএস এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্বাধিকারি হলেও সেতু নির্মাণের এই কাজটি তিনি করছিলেন মেসার্স সেলিম এন্ড ব্রাদার্সের নামে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102