সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

বিনম্র শ্রদ্ধা , আব্দুস সামাদ আজাদ ।

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

শফিউল আলম চৌধুরী নাদেলঃ প্রয়াত নেতা সাবেক পররাষ্ট্র মন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদ এর মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংঘঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তার ভেরিফাইড ফেইসবুক পেজে দেওয়া পোষ্টে তিনি মরহুম নেতার অবদান ও তার আত্নার শান্তি কামনা করেছেন। পোষ্টটি নিম্নে পাঠকদের জন্য তুলে ধরা হলো- ভাষা আন্দোলন , ১৯৫৮ সালে আইয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন আব্দুস সামাদ আজাদ। ১৯৭০ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে এমএনএ নির্বাচিত হন। মুক্তিযুদ্বের প্রধান সংগঠকের একজন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী ছিলেন তিনি।

আব্দুস সামাদ আজাদ ১৯৭৫ পরবর্তী আওয়ামী লীগের পুনর্গঠনে বিশেষ ভুমিকা পালন করেন এবং জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত দলটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ১৯৯০ এর গণঅভ্ভুথ্থান এবং ১৯৯৬ এর জনতার মঞ্চের অন্যতম রূপকার ছিলেন তিনি। ১৯৯১ সালে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন আব্দুস সামাদ আজাদ। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে মন্ত্রিসভায় পররাষ্ট মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন তিনি। ২০০৫ সালের ২৭ এপ্রিল আব্দুস সামাদ আজাদ মারা যান।

আজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বৃহত্তর সিলেটের অবিসংবাদিত নেতা,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম ঘনিষ্ট সহচর জনাব আব্দুস সামাদ আজাদ সাহেবের ১৭তম মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।

লেখকঃ শফিউল আলম চৌধুরী নাদেল, সাংঘঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ।পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102