বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ডের আল ইসলাহর ইফতার মাহফিল সম্পন্ন 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৮৭ এই পর্যন্ত দেখেছেন

ইউ কে বিডি ডেস্কঃ আল ইসলাহ সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ডের ইফতার মাহফিল সোমবার (২৫ এপ্রিল) সম্পন্ন হয়েঁছে। ২৪নং ওয়ার্ডের আল ইসলাহর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হল পবিত্র মাহে রামাদ্বান। ইবাদাত ও সংযম পালনের মাধ্যমে আমরা রমজানে আত্মশুদ্ধি অর্জন করতে পারি। পবিত্র কোরআন নাজিলের মাস হলো মাহে রামাদ্বান। আমরা যেন পবিত্র কোরআন শরিফ বেশি বেশি করে তিলাওয়াত করতে পারি, নফল নামাজ, দরুদ পাঠ করতে পারি, জিকির আজকার করতে পারি, কোরআনের আলোয় উজ্জীবিত হয়ে পারিবারিক ও সামাজিক জীবন ব্যবস্থায় আল কোরআনের অনুসরণ করতে পারি।

২৪ নং ওয়ার্ড আল ইসলাহর সভাপতি মাওলানা আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র পরিচালনায় আলোচনা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আল ইসলাহর প্রচার সম্পাদক মাওলানা খছরুজ্জামান, মহানগর আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক কাজী মাওলানা জয়নুল ইসলাম মুনিম, ২৪নং ওয়ার্ড আল ইসলাহ এর সহ সভাপতি মাওলানা মাহমুদ হুসাইন মামুন, সহ সাধারণ সম্পাদক মাওলানা গোলজার আহমদ, অর্থ সম্পাদক এম এ ওয়াহিদ।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ বায়জীদ আলম, মাওলানা আইনুল হুদা, ২৪নং ওয়ার্ড আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক লিটন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ ফয়সল আহমদ, সহ প্রচার সম্পাদক হাফিজ রুহুল আমিন, মোঃ সুরত মিয়া, মাওলানা আব্দুল মতিন, মাওলানা হাফিজ তোফায়েল আহমেদ প্রমুখ। আনজুমানে আল ইসলাহ ও তালামিযে ইসলামিয়া সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102