মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

স্বাচিপ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাখার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২৭১ এই পর্যন্ত দেখেছেন

ইউ কে বিডি ডেস্কঃ  সোমবার (২৫ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজনকরে শাখা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মাওলানাআইয়ুব আলী।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)  বিএসএমএমইউ শাখার সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম এর সঞ্চালনায় ও সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিএনপি আমলে আওয়ামী লীগের চিকিৎসকদের নিপীড়ন করা হতো। তাদের নিপীড়নে একজনচিকিৎসক ও মৃত্যুবরণ করেছে। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সেই অবস্থার মধ্যে উঠে আসা একটি ঐক্যবদ্ধ সংগঠন।

স্বাস্থ্যক্ষেত্রে শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ১৯৭৩ সালেযুক্তরাষ্ট্রের হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলা বিহীন ঝুড়ি বলে আখ্যা দিয়েছিলেন। অথচ সেই দেশের বর্তমান রাষ্ট্রপতি জোবাইডেন দারিদ্র বিমোচন ও উন্নয়নের জন্য বাংলাদেশকে রোল মডেল হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। বর্তমানপ্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন পরিশ্রম করে স্বাস্থ্যখাতকে আজকের অবস্থায় নিয়ে এসেছেন। স্বাস্থ্যখাতে আগে ৮হাজার ৩১২ জন চিকিৎসক ছিল মাত্র। সেই সংখ্যাকে বৃদ্ধি করে জননেত্রী শেখ হাসিনা ২৫ হাজারের বেশী চিকিৎসক ক্যাডারেউন্নীত করেছেন। জননেত্রী শেখ হাসিনা বিগত ৫ বছরে ২০ হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা করোনাকালীনসময়ে গত দুই বছরে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা স্বাস্থ্য ব্যবস্থাপনায় সারাবিশ্বে ২৬তম রাষ্ট্রপ্রধান ও দক্ষিণ এশিয়ায় ১ম হয়েছেন। করোনার সময় জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্যখাতে ৪১ হাজার কোটি টাকাবরাদ্দ দেন। সারাবিশ্বে মাত্র ৪টি হাসপাতাল আছে ৩ হাজার বেডের । সুপার স্পেশালাইাজড চালু হলে আমাদেরটিও হবে ৩হাজার বেডের হাসপাতাল হবে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ৫ হাজার বেডের করার পরিকল্পনা নিয়েছেন জননেত্রীশেখ হাসিনা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য(একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী, অধ্যাপক ডা. নীহার রঞ্জন, অধ্যাপক ডা. মোস্তফা জামান, অধ্যাপক ডা. জুহুরুল হক সাচ্চু, স্বাচিপের কেন্দ্রীয় আইন বিষয়কসম্পাদক সহযোগী অধ্যাপক ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথ, বিএসএমএমইউ শাখা স্বাচিপের যুগ্ম আহ্বায়ক সহযোগী অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লা, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. সুভাষ কান্তি দে, সহকারী অধ্যাপক ডা. আব্দুল আলীম, সহকারীপরিচালক ডা. মেহেজাবিন শাওলী, কনসালট্যান্ট ডা. রাজীব সাহা, মেডিক্যাল অফিসার ডা. হাসানুল হক নিপুন, ডা. জাকিরহোসেন, রেসিডেন্ট ডা. মোহাম্মদ হাসান, ডা.তালহা জিনান প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102