বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও এ সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও  সংবাদদাতাঃ মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ঠাকুরগাঁও-জেলায় আরও ২ হাজার ৬১২ জন ভূমিহীন জমি ও নতুন ঘর পাচ্ছেন। এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল রবিবার এ উপজেলার সাংবাদিকদের সাথে  উপজেলা প্রশাসনের প্রেসব্রিফিং ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়৷

উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান জেলায় তৃতীয় পর্যায়ে মোট দুই হাজার ৬১২ জন ভূমিহীন প্রত্যেকে ২ শতক করে জমি ও একটি করে দুই রুম বিশিষ্ট আধাপাকা গৃহ পাবেন।উদ্বোধন-যোগ্য গৃহের সংখ্যা এক হাজার ৪৬৬টি।এর মধ্যে সদর উপজেলায় ৭৫৫টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত গৃহের সংখ্যা ৩৪০টি,পীরগঞ্জ উপজেলায় ৬৪৮ টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত ৪৪৮টি,রানীশংকৈল উপজেলায় ৭৭৬টির মধ্যে প্রস্তুত ৩৫১টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৩টির মধ্যে প্রস্তুত ৪৮টি ও হরিপুর উপজেলায় ৩৮০টির মধ্যে ২৭৯টি উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে।আগামী ২৬ এপ্রিল২০২২ইং রোজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এই কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার৷

আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মূন্না,সহকারী উপজেলা কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডে,তসিলদার জাহিরুল ইসলাম,রানীশংকৈল প্রেসক্লাব আহব্বায়ক কুশমত আলী ও সভাপতি ফারুক আহমেদ সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিল্পী সাংবাদিক হুমায়ুন কবির, একে আজাদ,আবুল কালাম আজাদ,বিজয় রায়,হযরত আলী,মাহবুব আলম সহ অন্যান্য সংবাদকর্মিরা প্রেসব্রিফিং সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102