মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

তেতুলিয়ায় মাটি চাপায় পাথর শ্রমিকের মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

খাদেমুল ইসলাম, তেতুলিয়া: তেঁতুলিয়ার করতোয়া নদীর মধ্যে নুড়ি পাথর উত্তোলন করতে গিয়ে মাটির চাপায় সকিরুল ইসলাম (৪০) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ময়নাগুড়ি ভুটুজোত এলাকায় করতোয়া নদীতে মধ্যে এই ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত সকিরুল ময়নাগুড়ি ভুটুজোত এলাকার মৃত আঃ সামাদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, করতোয়া নদীতে নুড়ি পাথর সংগ্রহ করতে প্রতিদিনের ন্যায় যায় সকিরুল। বিকেলে একপর্যায়ে করতোয়া নদীর ধারের কাছে পাথর সংগ্রহ করতে গেলে তীরের মাটি ভেঙ্গে পড়ে সকিরুলের উপর। এতে ঘটনাস্থলে মাটির চাপায় মৃত্যু বরণ করে সে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহে উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে।

তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া মাটি চাপায় ওই পাথর শ্রমিকের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ে করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102