বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

নাশকতা মামলায় রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী গ্রেফতার 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৩৫৫ এই পর্যন্ত দেখেছেন

মাসুদ আলী পুলক রাজশাহীঃ রাজশাহী মহানগরীতে পবা থানার নাশকতা মামলার পলাতক আসামী রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারীকে গ্রেফতার করেছে আরএমপি ডিবি।গ্রেফতারকৃত মো: এমাজ উদ্দিন মন্ডল( ৫০) ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার পায়রাডাঙ্গা গ্রামের মৃত সিরাজ উদ্দিন মন্ডলের ছেলে । সে নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়ার বাসিন্দা।

জানা যায়, শুক্রবার (২২ এপ্রিল) বিকেল হতে শনিবার (২৩ এপ্রিল) পর্যন্ত রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ডিবি পুলিশের ঐ টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার তেরখাদিয়া মোড় হতে পবা থানার নাশকতা মামলার পলাতক আসামী রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী মো: এমাজ উদ্দিন মন্ডলকে আটক করে।গ্রেফতারকৃত আসামী ও তার অন্যান্য সহযোগিরা সরকার বিরোধী অপপ্রচার-সহ নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করে এবং তাদের সংগঠন নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করে থাকে বলে জানা যায়।

উল্লেখ্য, ধৃত আসামীর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, নাশকতামূলক কর্মকান্ড ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এবং দাঙ্গাহাঙ্গামার মোট ৩৫ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। এছাড়াও তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় ৫ টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে।

আরএমপি’র কমিশনার মো: আবু কালাম সিদ্দিক এর নির্দেশে রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত ও সকল প্রকার নাশকতামূলক কর্মকান্ড এবং সরকার বিরোধী অপপ্রচার নির্মূল করার লক্ষে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে রাজশাহী মহানগর পুলিশ সুত্রে জানা যায়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102