শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৩১০ এই পর্যন্ত দেখেছেন

মোঃ শফি মাহমুদঃ গতকাল শনিবার (২৩ এপ্রিল) কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি ঢাকার উদ্যোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মোঃ জাহাঙ্গীর আলম অতিরিক্ত সচিব (অপারেশন), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং পরিচালক জিটিসিএল বোর্ড ও ট্রেজারার অফিসার্স ক্লাব ঢাকা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ (এম পি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, প্রফেসর মোঃ হামিদুল হক মেম্বার পি এস সি, প্রধান সিইও ও এমডি সোনালী ব্যাংক লিমিটেড আতাউর রহমান, বিশিষ্ট কথা সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাকিবুস সুলতান মানিক, কোষাধ্যক্ষ এডভোকেট জিয়াউর  রহমান, সাংগঠনিক সম্পাদক ডলার আবেদীন, সমাজকল্যাণ সম্পাদক আল মাহমুদ কবির রোমেল, ড. মোঃ জাকেরুল আবেদীন আপেল যুগ্মসচিব (ড্রাফটিং)লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ ও মেম্বার অফিসার্স ক্লাব ঢাকা,   নির্বাহী সদস্য এডভোকেট শেরীফ নেওয়াজ স্বপন, মাজহারুল ইসলাম মাজু, মোস্তাফিজুর রহমান সরদার মধু, ড. রেহেনা খাতুন, সাফিয়া সামি, ব্যবস্থাপনা পরিচালক ব্লুমিং ফার্মা লিমিটেড  মোঃ সিরাজুল ইসলাম, এমডি আয়াত ভ্যালি  শাহনেওয়াজ কবির, সহকারী পুলিশ সুপার ডিপ্লোমেটিক এন্ড প্রটোকল উইং এ কে এম দৌলত আকবর পিপিএম, বিশিষ্ট্য সংগীত শিল্পী বাংলাদেশ বেতার ও টেলিভিশন এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রংপুর জেলা সভাপতি পল্লবী সরকার মালতী ও ঢাকায় অবস্থানরত  কারমাইকেল কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ী, চাকুরীজীবী সহ বিভিন্ন পেশায় কর্মরত প্রাক্তন ছাত্রছাত্রী বৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102