বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

কংগ্রেস সদস্য ইলহান ওমরের পাকিস্তান সফর নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যাখ্যা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃমার্কিন নারী কংগ্রেস সদস্য ইলহান ওমরের পাকিস্তান সফর নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থানের কথা জানিয়েছে। তারা বলেছে, এটি যুক্তরাষ্ট্রের সরকারের তরফ থেকে কোনো সফর নয়।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এ তথ্য জানান ।

এদিকে ইলহান ওমরের পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর এলাকা সফরের নিন্দা জানিয়েছে ভারত। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘এমন একজন রাজনীতিবিদ যদি তার দেশে বসে সংকীর্ণ রাজনীতির চর্চা করতে চান, তাহলে সেটা তার বিষয় হতে পারে। কিন্তু এ চর্চার অনুসরণে আমাদের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করা হলে তা আমাদের বিষয় হয়ে ওঠে। বিষয়টি নিন্দনীয়।’

মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান গত ২০ এপ্রিল থেকে পাকিস্তান সফর করছেন। চার দিনের এ সফরে তিনি ইতিমধ্যে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার উত্তরসূরি শাহবাজ শরিফ, পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার রাজা পারভেজ আশরাফ এবং পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102