সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

কল-কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৯৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: কল-কারখানা খাতে প্রতিদিন চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে আগের মতো নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।

১২ এপ্রিল থেকে দিনে চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এভাবে ১৫ দিন চলবে বলা হলেও ১০ দিন পর গ্যাস বন্ধ রাখার সিদ্ধান্ত তুলে নেয়া হলো।

বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলা।

এতে বলা হয়, শিল্পগ্রাহকদের বিকেল পাঁচটা থকে রাত নয়টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো।

এদিকে পবিত্র রমজানের শুরু থেকে পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত সিএনজি স্টেশন থেকে ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পেট্রোবাংলা। এ হিসাবে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ছয় ঘণ্টা সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102