বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৫, অর্ধশতাধিক আহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের মাজার-ই-শরীফের সেহ ডেকান মসজিদে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনেরও বেশি।

আফগানিস্তানের টোলো নিউজ অনলাইনের বরাত দিয়ে চীনের সিজিটিএন এ খবর জানিয়েছে। বিস্ফোরণে আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

এক তালেবান কমান্ডার জানান, যে মসজিদটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটিতে সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের লোকজন নামাজ পড়েন।

মাজার-ই-শরীফে তালেবান কমান্ডারের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজেরি বার্তাসংস্থা রয়টার্সকে জানান, শিয়া মসজিদে ওই বিস্ফোরণে ২০ জনের বেশি হতাহত হয়েছেন।

তবে প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জিয়া জেনদানি বলেন, বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন ৫০ জনের বেশি।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে সন্দেহের তীর আইএসকেপির (ইসলামিক স্ট্যাট অব খোরাসান প্রোভিন্স) দিকে।

এ হামলার ঘটনার দুইদিন আগেই আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমে একটি মাধ্যমিক বিদ্যালয়ে বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছেন ১১ জন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102