বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

রাণীশংকৈলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৩০৪ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলাধীন গোগর ঝাড়বাড়ি গ্রামে পুকুর থেকে এক মানসিক ভারসাম্যহীন শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

মৃত দুর্জয় কর্মকার (৯) গোগর ঝাড়বাড়ি গ্রামের চুনু কর্মকারের ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, দুর্জয় কর্মকার (৯) একজন মানসিক প্রতিবন্ধী। গতকাল মঙ্গলবার বিকেলে বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে দুর্জয় কর্মকারের পরিবার রাত ১০ টায় রাণীশংকৈল থানায় সাধারণ ডাইরি করেন।

আজ বুধবার( ২০ এপ্রিল) দুপুরে কাতিয়া নামক পুকুরে স্থানীয়রা দুর্জয়ের লাশ চোখে পড়লে। রাণীশংকৈল থানা পুলিশের অনুমতি নিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসেন তার পরিবার।

মৃত দুর্জয় কর্মকারের মা তাপসী রাণী শাহ অভিযোগ করে বলেন, গতকাল আমি রাণীশংকৈল ও পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দিলে সে পুকুরে পড়ছে কিনা বিষয়টি নিশ্চিত না করলে তারা আসতে পারবে না বলে অপারগতা প্রকাশ করে।

এ ব্যাপারে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল জানান, মৃত দুর্জয়  কর্মকারের পরিবার ফায়ার সার্ভিস স্টেশনে এসেছিল। অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন আমরা ঘটনার সত্যতা না পেলে ঘঠনাস্থলে যাই না।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল জানান, আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ সৎকারের অনুমোদন দেয়া হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102