সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

আদালতের আদেশ অমান্য ৫ জেলার জেলা প্রশাসককে হাইকোর্টে তলব

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: আদালতের আদেশ অমান্য করে অবৈধ ইটভাটা বন্ধ না করায় ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ এবং নরসিংদীর জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৭ মে তাদের সশরীরে হাজিরা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মানবাধিকার সংগঠন এইচআরপিবির আদালত অবমাননার আভিযোগের প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, এসব জেলার অবৈধ ইটভাটা বন্ধ ও বায়দূষণ রোধে হাইকোর্ট আদেশ দিয়েছিলেন। হাইকোর্টের আদেশ পুরোপুরি বাস্তবায়ন করেননি পাঁচ জেলার ডিসি ও পরিবেশ অধিদপ্তরের ডিজি। এ কারণে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়।

২০১৯ সালের ২৬ নভেম্বর ঢাকা ও ঢাকার আশপাশের পাঁচ জেলার সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এসব ইটভাটা বন্ধ করতে প্রয়োজনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে বলা হয়েছে। সেইসঙ্গে ঢাকায় কি কারণে বায়ুদূষণ হচ্ছে এবং দূষণ রোধে কি পদক্ষেপ নেয়া প্রয়োজন সে বিষয়ে একটি গাইডলাইন তৈরি করতে পরিবেশ সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন আদালত। এ কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102