বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

ভারতের নবনিযুক্ত সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল মনোজ পাণ্ডে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২৬৯ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর নতুন এবং ২৯তম প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডেকে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ১ মে থেকে মনোজ পাণ্ডে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার (১৮ এপ্রিল) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হয় বলে জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।

বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে আগামী ৩০ এপ্রিল অবসরে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত করতেই ইতোপূর্বে সহকারী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডেকে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব নেয়ার আগে বিভিন্ন সময় ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। এছড়া ইথিওপিয়া ও ইরিত্রিয়ায় জাতিসংঘ মিশনে প্রধান প্রকৌশলী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। জম্মু-কাশ্মীরের পাল্লানওয়াল সেক্টরে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে মনোজ পাণ্ডের।

লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডেই কর্পস অব ইঞ্জিনিয়ার্সের প্রথম অফিসার হিসেবে ভারতীয় সেনাবাহিনীর প্রধান হলেন। মনোজ পাণ্ডে ১৯৮২ সালের ডিসেম্বরে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে কর্পস অব ইঞ্জিনিয়ার্সে কমিশন লাভ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102