মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ স্থানীয় সরকারমন্ত্রীর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৪ মে, ২০২১
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য নিয়োগপ্রাপ্ত নতুন প্রকৌশলীদেরকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। কর্তব্য পালনে অবহেলা মেনে নেয়া হবে না বলেও জানান তিনি।সোমবার (২৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর-এলজিইডিতে নতুন নিয়োগপ্রাপ্ত ২৬০ জন সহকারী প্রকৌশলীদের যোগদানের পর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন কাজ চলমান রয়েছে। আমরা যদি আমাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলে ২০৪১ সালের পূর্বেই উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলে অসংখ্য শিল্প-কলকারখানা গড়ে উঠবে, এতে করে দেশের জিডিপি এক শতাংশ বৃদ্ধি পাবে। দেশে একশটি ইকনোমিক জোন করা হচ্ছে। এসব কারণে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকগুণ বৃদ্ধি পেয়েছে।

লক্ষ্যে পৌঁছানো সময়ের অপেক্ষা মাত্র।ভালো কাজের পুরস্কার এবং খারাপ কাজের জন্য তিরস্কারের নীতি অনুসরণের কথা জানিয়ে স্ব স্ব দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ করাই জীবনের শ্রেষ্ঠ অর্জন বলে উল্লেখ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, পদোন্নতির জন্য কাজ নয় বরং ভালো কাজ করে পদোন্নতি পাওয়ার অধিকারী হতে হবে।নিয়োগপ্রাপ্তদের দেশ উন্নয়নের কাণ্ডারি উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের শিখরে নিতে হলে কর্মক্ষেত্রে নারী-পুরুষ, ধর্ম-বর্ণ সবাই মিলে একসঙ্গে দেশের জন্য কাজ করতে হবে।টেকসই রাস্তা-ব্রিজসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করার জন্য ডিজাইন পরিবর্তন করার পাশাপাশি বরাদ্দ আগের তুলনায় বৃদ্ধি করা হয়েছে। যা প্রয়োজনের তুলনায় অযৌক্তিক নয়। কম খরচে রাস্তা-ব্রিজ করে দেশের সম্পদ নষ্ট করা, গুণগত ও টেকসই কাজ না করা অপরাধ। তাই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেন মন্ত্রী।তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। কাজ আরম্ভ করার পর দীর্ঘদিনে শেষ না করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোর চলমান ও সমাপ্ত কাজ যাচাই-বাছাই করার জন্য স্থানীয় সরকার বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ইতোমধ্যে একটি টিম গঠন করা হয়েছে।

এলজিইডির নিজস্ব তদন্ত টিমের পাশাপাশি মন্ত্রণালয় কর্তৃক গঠিত টিমও নিবিড়ভাবে কার্যক্রম তদন্ত করবে।এর আগে স্থানীয় সরকারমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর-এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।এছাড়াও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবা উদ্দিন, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীরাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102