বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

রানীশংকৈলে গম ক্রয়ের উন্মুক্ত লটারি অনুষ্ঠিত 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩০৬ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সোমবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে সরকারি ভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে খাদ্য শস্য গম সংগ্রহ করার লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ১৮ হাজার ৮ শত ১২ জন কৃষকের মধ্য থেকে ১ হাজার ৪ শত ৮৭ জন কৃষককে নির্বাচিত করা হয়। 

জানা গেছে চলতি মৌসুমে ৪ হাজার ৪ শত ৫২ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত গম সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা ।প্রতি কেজি গম ২৮ টাকা কেজি দরে গমের মূল্য নির্ধারন করা হয়েছে। ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে লটারির কার্যক্রমে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইস কে আবদুল্লাহ্ , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডী  ও কৃষক প্রতিনিধি সফিকুল আলম । 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব  আহ্বায়ক কুসমত আলী , সভাপতি ফারুক আহাম্মদ সরকার , সম্পাদক আনোয়ার হুসেন অকাশ, সাংবাদিক  রফিকুল ইসলাম সুজন, এ কে আজাদ ,বিজয় রায় , উপ-খাদ্য পরিদর্শক কর্মকর্তা নবাব আলী, নেকমরদ ( ওসি এল এসডি ) সুমাইয়া খানম সহ বিভিন্ন কর্মচারী ও সাংবাদিকবৃন্দ ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102