বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

চীনের সাংহাইয়ে করোনায় ৩ জনের মৃত্যু চলছে লকডাউন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩৮৬ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: লকডাউন ঘোষণার পর চীনের সাংহাইয়ে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। রোববার সেখানে ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার মানুষ। এর মধ্যেই এর মধ্যে করোনায় মৃত্যুর খবর দিল সাংহাই কর্তৃপক্ষ। নতুন করে লকডাউন ঘোষণার পর একদিনে মৃত্যু হলো তিনজনের। খবর আনন্দবাজার পত্রিকার।

বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন ও ডেল্টা ধরনে শনাক্তের সংখ্যা বাড়লেও মৃত্যুর হার তুলনামূলক কম। তবে সাংহাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, তা উদ্বেগজনক। সাংহাই কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ দিনের নবজাতক থেকে শুরু করে শতবর্ষী বৃদ্ধ, কেউ ওমিক্রন থেকে রক্ষা পাচ্ছেন না।

গত মার্চে উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে দুইজনের করোনায় মৃত্যুর খবর আসে। এর কিছুদিনের মধ্যে কঠোর লকডাউনের পথে হাঁটে সাংহাই কর্তৃপক্ষ। এরপর প্রথমবারের মতো একসঙ্গে তিনজনের মৃত্যুর খবর এলো। মৃতদের বয়স ৮৯ থেকে ৯১ বছরের মধ্যে।

এ পরিস্থিতিতে কঠোর লকডাউন জারি রাখছে সাংহাই কর্তৃপক্ষ। অন্যদিকে, বেশ কিছু আবাসনকে ‘সেফ হোম’ করা নিয়ে জনসাধারণের ক্ষোভও বাড়ছে। আড়াই কোটি সাংহাইবাসীর পর্যায়ক্রমে করোনা পরীক্ষা করছে কর্তৃপক্ষ। তবু সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102