বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

পশ্চিমা অস্ত্রবাহী সামরিক বিমান ভূপাতিত করেছে রাশিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা অস্ত্র বহনকারী একটি সামরিক বিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। তবে মস্কোর এ দাবি সত্য কিনা, তা যাচাই করতে পারেনি বিবিসি।

এদিকে রুশ বার্তা সংস্থা তাস জানায়, বন্দরনগরী ওডেসার কাছে ইউক্রেইনের ওই বিমানটি রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিটের হামলার মুখে পড়ে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কনাশেনকভ। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, তাও পরিষ্কার হওয়া যায়নি।

শনিবার জেনারেল কনাশেনকভ ইউক্রেইনের সামরিক বাহিনী ও এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার কথাও জানিয়েছেন।

রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিট লজোভায়া ও ভেসেলায়ার ওপর দুটি ড্রোনও ভূপাতিত করেছে, বলেছেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102