শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৭৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু তাপপ্রবাহ। রয়েছে ভ্যাপসা গরমের অস্বস্তি।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রাজশাহী, পাবনা ও যশোর অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সাথে প্রবল বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102