সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

নিম্ন আদালতের ১৬ বিচারককে পদোন্নতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

আদালত  রিপোর্টার: নিম্ন আদালতের ১৬ বিচারককে পদোন্নতি দেওয়া হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত এসব কর্মকর্তা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে গত ১৩ এপ্রিল এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব শেখ গোলাম মাহবুবের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের এসব কর্মকর্তাকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬ এর বেতন স্কেলের প্রথম গ্রেডে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রদানপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ, বদলি করা হলো।

‘এ ছাড়া এসব কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ মনোনীত কর্মকর্তা, পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে ২০ এপ্রিলের মধ্যে বর্তমান পদের দায়িত্ব অর্পণ করে নতুন কর্মস্থলে অবিলম্বে যোগদানের অনুরোধ করা হলো।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102