মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

লালপুরে নূরুল্লাপুর দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৩ মে, ২০২১
  • ২৫০ এই পর্যন্ত দেখেছেন

মেহেরুল ইসলাম, নাটোর:২ কোটি ৯৩ লাখ টাকা ব্যায়ে নাটোরের লালপুরে নূরুল্লাপুর দাখিল মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার(২৩ মে)দুপুর ২ টা ৪৫ মিনিটের দিকে শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে এই ভবনের উদ্বোধন শুভ উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ।


এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি জিয়াউর রহমান জিয়া,শিক্ষা অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সেলিম রেজা, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম কাওছার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়. লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি মনোয়ার হোসেন নান্টু, আওয়ামী লীগের নেতা ফিরোজ আল হক ভূইঁয়া, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা ,ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা কনক, আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা সহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সহ শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক বৃন্দু ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102