শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

ডুবে যাওয়া জাহাজ থেকে সব ক্রু উদ্ধার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৩২৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে একটি লাইটারেজ জাহাজডুবির ঘটনায় নিখোঁজ থাকা ১১ জন ক্রুদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম। 

তিনি বলেন, নোয়াখালীর ভাসানচরের অদূরে সজল তন্ময় নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গিয়েছিল। জাহাজটিতে ১১ জন ক্রু ছিল। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ক্রুদের ঢাকাগামী বিভিন্ন জাহাজে তুলে দেওয়া হয়েছে।

জাহাজ ডুবির পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সেলিম বলেন, লাইটারেজ জাহাজটি ভাসানচরের অদূরে তলিয়ে যায় । এটি কয়লাবোঝাই করে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। 

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102