বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

যুদ্ধজাহাজ ডুবি নিয়ে রাশিয়ার পদক্ষেপ কী হতে পারে জানাল যুক্তরাজ্য

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৩৬৯ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক  ডেস্ক: রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কভা মিসাইল ক্রুজার ডুবে যাওয়ায় ইউক্রেন অভিযানে এ নিয়ে দুটি যুদ্ধজাহাজ হারাল মস্কো। এই দুই ঘটনা রাশিয়াকে কৃষ্ণ সাগরে তাদের সামুদ্রিক অবস্থান পর্যালোচনার দিকে নিয়ে যাবে বলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তার সর্বশেষ গোয়েন্দা ব্রিফিংয়ে জানিয়েছে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সোভিয়েত-যুগের জাহাজ মস্কভা সম্পর্কে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ১৯৭৯ সালে এই জাহাজ কার্যক্রম শুরু করে। তবে পরবর্তীতে ব্যাপক সংস্কারের পর ২০২১ সালে ফের জাহাজটির কার্যক্রম শুরু হয়। 

এর আগে গত ২৪ মার্চ রাশিয়ার অ্যালিগেটর শ্রেণির ল্যান্ডিং সাপোর্ট জাহাজ সারাতোভ আজভ সাগরের রাশিয়ার দখলকৃত বের্দিয়ানস্কের পোতাশ্রয়ে ইউক্রেনের আক্রমণে ধ্বংস হয়ে যায়। 

এদিকে, মস্কভা কৃষ্ণসাগরে পুরোপুরি ডুবে গেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। আগুন লাগার পর জাহাজটি ডুবে যায় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

তবে কৃষ্ণসাগরে অবস্থিত রাশিয়ার অন্যতম বৃহত্তম  জাহাজটিতে কিভাবে আগুন লাগল তা নিয়ে দুই রকম দাবি করেছে কিয়েভ আর মস্কো।

কিয়েভের দাবি,  যুদ্ধজাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন। মিসাইল হামলায় জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে দেশটি। কৃষ্ণসাগরে অবস্থিত জাহাজটিতে বুধবার হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইউক্রেনের ওডেসার গভর্নর।

এর আগে রাশিয়াও মস্কভা মিসাইল ক্রুজার নামে ওই যুদ্ধজাহাজে বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার কথা নিশ্চিত করেছে। যদিও এর কারণ হিসেবে তারা ইউক্রেনীয় বাহিনীর হামলার কথা স্বীকার করেনি।

ওই হামলার ব্যাপারে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ওডেসার গভর্নর ম্যাক্সিম মার্চেনকো জানান, কৃষ্ণসাগর পাহারা দেওয়া নেপচুন ক্ষেপণাস্ত্র রুশ জাহাজের মারাত্মক ক্ষতি করে।

তিনি আরও বলেন, জাহাজটি ব্যাপকভাবে পুড়ে গেছে। আর এই উত্তাল সাগরে তারা (রাশিয়া) কোনো সাহায্য পাবে কি না তা নিশ্চিত নয়। রুশ এই যুদ্ধজাহাজটিতে ৫১০ জন কর্মী আছেন। কি হয়েছে আমরা বুঝতে পারছি না।

এদিকে কৃষ্ণসাগরে মোতায়েন যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বৃহস্পতিবার নিশ্চিত করেছে রাশিয়া। বুধবারের এই ঘটনার পর মস্কো জানিয়েছে, আগুন ধরে যাওয়ার পর একটি বিস্ফোরণের কারণে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের একটি ফ্ল্যাগশিপ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া জাহাজে অবস্থানরত ক্রুদেরও নিরাপদে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে দেশটি।

তবে ইউক্রেনীয় হামলার কথা স্বীকার না করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা গোলাবারুদ বিস্ফোরিত হওয়ার পর মস্কভা মিসাইল ক্রুজারে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

যদি ইউক্রেনের দাবি সত্যি হয়, তাহলে ১২,৪৯০ টন ওজনের মস্কভা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিপক্ষের হামলায় ডুবে যাওয়া সবচেয়ে বড় রুশ যুদ্ধজাহাজ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102