বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

জন কেরি জলবায়ু মোকাবেলায় প্রধানমন্ত্রী ভূয়সী প্রশংসা করেন: পররাষ্ট্রমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৯৭ এই পর্যন্ত দেখেছেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির সঙ্গে বৈঠক করেছেন।

স্টাফ  রিপোর্টার: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির সঙ্গে বৈঠক করেছেন। পালাউয়ের কররে ‘৭ম আওয়ার ওশান কনফারেন্স’-এর দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বৈঠকে জন কেরি জলবায়ু ঝুঁকি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। এসময় উভয় নেতা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

ড. মোমেন সমুদ্র-সম্পদ ব্যবহারের মাধ্যমে সুনীল অর্থনীতিতে বাংলাদেশের যথেষ্ট সম্ভাবনার কথা তুলে ধরেন। এক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

“জন কেরি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বনায়ন এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতাসহ বেড়িবাঁধের উচ্চতা বৃদ্ধি ও প্রশস্তকরণ প্রকল্পে মার্কিন সহায়তার আশ্বাস দেন।”

এসময় ‘আওয়ার ওশান কনফারেন্স’- এর আলোচ্য বিষয়ের অংশ হিসেবে সমুদ্র-দূষণরোধে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির ব্যাপারেও উভয়ের মধ্যে আলোচনা হয়। বৈঠকে জন কেরি কঠিন বর্জ্য থেকে নির্গমন কমাতে প্রয়োজনীয় সহায়তা লাভের লক্ষ্যে ‘বৈশ্বিক মিথেন অঙ্গীকার’-এ যোগ দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানান।’

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম এফেয়ারস ইউনিট প্রধান মো. খুরশিদ আলম এবং পালাউয়ে সমবর্তী দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এফ এম বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়া সম্মেলনের সাইডলাইনে পালাউয়ের পররাষ্ট্রমন্ত্রী গুস্তাভ আইতারোর সাথেও বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। এ বৈঠকে দুদেশের মধ্যে পর্যটন, ঔষধ সামগ্রী, তৈরি পোশাকসহ অন্যান্য ক্ষেত্রে বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনা এবং দু’দেশের মধ্যে সদ্য প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে নিয়মিত কূটনৈতিক যোগাযোগের বিষয়ে তারা আলোচনা করেন।

ড. মোমেন সকালে সম্মেলনের উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন। সূত্র: বাসস

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102