শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

বর্ণিল আয়োজনে রাঙ্গামাটিতে বর্ষবরণ উদযাপিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৮১ এই পর্যন্ত দেখেছেন

তৌসিফ মান্নান, রাঙামাটিঃ বর্ণিল আয়োজনে রাঙ্গামাটিতে বর্ষবরণ উদযাপিত হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে জেলা শিল্প একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলার সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক)মোঃ মামুন , সদর উপজেলা ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় সহ পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে।

বাংলা নবর্বষ ১৪২৯ শোভাযাত্রার অগ্রভাগে ১১ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পোশাকের মধ্য দিয়ে এ অঞ্চলের পাহাড়ি জীবনধারাকে তুলে ধরা হয়। যা শোভাযাত্রাকে করে তুলে বৈচিত্রময়।


শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এর। পরে পহেলা বৈশাখ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এমন উৎসবের মধ্য দিয়ে পাহাড়ে সকলের মাঝে সম্প্রীতি ও সোহার্দ্য বজায় থাকবে তেমনটাই প্রত্যাশা অয়োজকদের।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102