বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে রাশিয়ার কড়া হুশিয়ারি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক  ডেস্ক: ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা করছে সুইডেন ও রাশিয়ার সীমান্তঘেষা দেশ ফিনল্যান্ড। এ দুটি দেশ কোনো সামরিক জোটে যোগ দেয়নি। তারা মূলত নিরপেক্ষ ছিল।

তবে ইউক্রেনে রাশিয়া হামলা করার পর দেশ দুটি নিজেদের নিরাপত্তার বিষয়টি নতুন করে ভাবছে। 

বুধবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মেরিন ও সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডেলেনা অ্যান্ডারসন বৈঠক করেন। 

এই বৈঠকের পর তারা জানান যে নিজেদের নিরাপত্তা নিশ্চিতের জন্য এখন ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি ভেবে দেখবে। 

আর সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করার পর দেশ দুটিকে কড়া হুশিয়ারি দিয়েছে রাশিয়া। 

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরামর্শক দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, ব্যালটিক অঞ্চলে নিউক্লিয়ার অস্ত্র মোতায়েন করবে রাশিয়া। 

এ ব্যাপারে দিমিত্রি পেসকোভ বলেন, ব্যাল্টিক অঞ্চলকে নিউক্লিয়ার মুক্ত রাখার বিষয় নিয়ে আর কোনো কথা হবে না। এখানে ভারসাম্য পুনস্থাপন করতে হবে।

তিনি আরও বলেন, আজকের দিনের আগ পর্যন্ত রাশিয়া এমন কোনো সিদ্ধান্ত নেয়নি এবং আগেও নেয়নি।

এদিকে রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের ১ হাজার ৩০০ কিলোমিটার সীমানা রয়েছে।

বুধবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তারা কয়েক মাস না কয়েক সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেবেন ন্যাটোতে যোগ দেবেন না কি দেবেন না। 

সূত্র: দ্য গার্ডিয়ান

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102