বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

বাঙালি সংস্কৃতি ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় মেয়র তাপসের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: বাঙালি সংস্কৃতিকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

মেয়র তাপস বলেন, আজ আমরা রমনা বটমূলে সমবেত হয়েছি। রমনা বটমূলের এই বর্ষবরণ অনুষ্ঠান আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম ও অবিচ্ছেদ্য অনুষঙ্গ। আমাদের ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে রমনা বটমূলের এই সাংস্কৃতিক মিশেল আমাদের পরিতৃপ্ত করে, বাঙালিত্বে সামগ্রিকতা দান করে। তাই, আমাদের এগিয়ে যেতে হলে বাঙালি সংস্কৃতিকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, দুই বছর বিরতির পর আবারও এই আয়োজন শুরু হওয়ায় খুব ভালো লাগছে। এ ধরনের আয়োজন আরও উচ্ছ্বসিত করতে হবে। নতুন প্রজন্মের মাঝে বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে হবে। তাহলেই বাঙালি সংস্কৃতির পূর্ণতার পরিসরও বহুমাত্রায় উদ্ভাসিত হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102