বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সেই শর্তের জবাবে যা বলল রাশিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক  ডেস্ক: ইউক্রেনে আটক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ ও প্রভাবশালী মিত্র ভিক্টর মেদভেরচুককে শর্তসাপেক্ষে মুক্তি দিতে চায় ইউক্রেন। পুতিনের মিত্রকে নিতে হলে রাশিয়ায় বন্দি ইউক্রেনীয়দের ছেড়ে দিতে হবে। 

বুধবার স্থানীয় সময় সকালে এই শর্তের কথা জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্টের দেওয়া এমন প্রস্তাবের জবাব দিয়েছেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ। তিনি বলেছেন, ভিক্টর মেদভেরচুক একজন বিদেশী রাজনীতিবীদ এবং ইউক্রেনের নাগরিক। তার সঙ্গে বন্দি বিনিময় করার সুযোগ নেই। 

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ভিক্টর মেদভেরচুকের মুক্তির বিষয়ে এমন মন্তব্য করে রাশিয়া মূলত তার সঙ্গে দূরত্ব রাখার বিষয়ে ইঙ্গিত দিল। 

এদিকে  বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ভিক্টর মেদভেরচুককে ইউক্রেনের প্রেসিডেন্ট বানানোর পরিকল্পনা করেছিলেন ভ্লাদিমির পুতিন। 

এ লক্ষ্য নিয়ে কিয়েভ দখল করার চেষ্টা চালিয়েছিল রুশ সেনারা। কিন্তু তাদের এ পরিকল্পনা ব্যর্থ করে দেয় ইউক্রেনের সেনারা। ফলে ভিক্টরকে আর ক্ষমতায় বসাতে পারেননি পুতিন। 


ভিক্টর মেদভেরচুক ইউক্রেনীয় রাজনীতিবীদ হলেও তার সঙ্গে রাশিয়া ও পুতিনের শীতল সম্পর্ক ছিল। 

রাশিয়ার সঙ্গে আতাত করার অভিযোগে ২০২১ সালের শেষ দিকে তাকে গৃহবন্দি করা হয়। রাশিয়া যখন ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে তখন তিনি বাসা থেকে পালিয়ে যান। কিন্তু মঙ্গলবার তাকে আটক করে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। সূত্র: বিবিসি 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102